পরীক্ষামূলক সংস্করণ — এখানে নমুনা তথ্য আছে, কোনো আসল লেনদেন হয় না।
মূল অংশে যান

কীভাবে পিআর কাজ পোস্ট করবেন

কাজের বিবরণ, সেবার প্রকৃতি, বাজেট ও জমার শর্ত দিয়ে কাজ প্রকাশ করা।

বেছে নেওয়া পেশাজীবীর সাথে চুক্তি ও অগ্রিম পরিশোধের ধাপ পরের হালনাগাদে চালু হবে।
  1. ১

    "কাজ পোস্ট করুন" চাপুন

    ওপরের মেনুর সবুজ বোতাম থেকে শুরু করুন। লগইন না থাকলে আগে ব্যবসা অ্যাকাউন্ট খুলতে বা লগইন করতে বলা হবে; এরপর সরাসরি কাজ পোস্টের পাতায় ফিরবেন। প্রতিষ্ঠান যুক্ত না থাকলে আগে প্রতিষ্ঠানের নাম দিতে হবে।

  2. ২

    শিরোনাম ও ধরন বেছে নিন

    স্পষ্ট শিরোনাম দিন এবং পিআর কাজের ধরন (যেমন পণ্য উদ্বোধন) বেছে নিন। চাইলে ক্যাম্পেইনের নাম দিন, একই ক্যাম্পেইনের কাজ একসাথে দেখা যাবে।

  3. ৩

    সেবার প্রকৃতি ঠিক করুন

    "স্পনসরড প্রকাশনা" বেছে নিলে প্রকাশে "স্পনসরড" ঘোষণা কীভাবে থাকবে তা লিখুন। "সম্পাদকীয় আউটরিচ"-এ প্রকাশের নিশ্চয়তা থাকে না — পেশাজীবীরা এটি জেনেই প্রস্তাব দেবেন।

  4. ৪

    বিবরণ ও গ্রহণযোগ্যতার শর্ত লিখুন

    মূল বার্তা, সময়, কী এড়িয়ে চলতে হবে এবং কোন শর্তে কাজটি গ্রহণযোগ্য — লিখে দিন। এই শর্ত দেখেই পরে কাজ যাচাই করবেন।

  5. ৫

    বাজেট, সময় ও জমার শর্ত দিন

    জনপ্রতি বাজেটের পরিসর, আবেদনের ও কাজ শেষের তারিখ, কতজন লাগবে, জনপ্রতি কয়টি লিংক ও স্ক্রিনশট লাগবে এবং কতবার সংশোধন চাওয়া যাবে — দিন।

  6. ৬

    প্রকাশ বা খসড়া

    যাচাইকৃত প্রতিষ্ঠানের কাজ "প্রকাশ করুন" চাপলেই প্রকাশিত হয়। যাচাই না হওয়া প্রতিষ্ঠানের কাজ আগে কাগজবাড়ি দল দেখে নেয়। পরে শেষ করতে চাইলে "খসড়া সংরক্ষণ" চাপুন।

  7. ৭

    প্রস্তাব দেখুন

    "আমাদের পিআর কাজ" থেকে কাজটি খুলে আসা প্রস্তাবগুলো তুলনা করুন, পছন্দেরগুলো সংক্ষিপ্ত তালিকায় রাখুন।

এই নির্দেশিকার ছবিযুক্ত সংস্করণ চালু সুবিধাগুলোর আসল স্ক্রিনশট দিয়ে শীঘ্রই হালনাগাদ করা হবে।